manya and awardMiscellaneous Trending News 

অভাবের জীবনে লড়াই করে শিরোপা জয়ী মান্যা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অভাবের মধ্যে কেটেছে জীবন। তবুও লড়াই থামেনি। একটা সময় অভাব-অনটনের জন্য স্কুলে পড়াশুনাও বন্ধ হয়ে যায় ছোট মেয়েটির। বাবা পেশায় অটোচালক। সামান্য রোজগারে সংসার চলাই মুশকিল। সূত্রের খবর,এভাবে চলবে না জেনেই ভিন্ন পথ বেছে নেওয়া।
তারপর তৈরি হল ইতিহাস। ১৪ বছর বয়েসে বাড়ি থেকে চলে যাওয়া। সেই ছোট্ট মেয়েটি আজকের ভারত সুন্দরী। নাম মান্যা সিং।

উত্তরপ্রদেশের এই তনয়া এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। এ প্রসঙ্গে মান্যা-র মন্তব্য,আমার রক্ত, ঘাম ও চোখের জলই আমাকে স্বপ্ন দেখতে সাহস জুগিয়েছে। বেশিদিন পড়ার সুযোগ হয়নি। ১৪ বছর বয়স থেকেই কাজ শুরু করি। পড়াশুনোর পাশাপাশি বাসন মেজেও উপার্জন করতে হয়েছে। রাতে কল সেন্টারে কাজ করতে হয়েছে। মা ও বাবার স্বপ্নপূরণ করতে মরিয়া মান্যা। মিস ইন্ডিয়া রানার্স আপের শিরোপা মাথায় মান্যা-র।

Related posts

Leave a Comment