MalariaMiscellaneous 

ভারতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব হ্রাস পেয়েছে: ডব্লুএইচও

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ম্যালেরিয়ার বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে ভারত দুর্দান্ত ফল লাভ করেছে। ভারতে ম্যালেরিয়া রোগের সংখ্যা ২০০০ সালে ছিল প্রায় ২কোটি যা কমে ২০১৯ সালে হ্রাস পেয়ে হয়েছে ৫৬ লাখ। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লুএইচও) এ তথ্য দিয়েছে। ডব্লুএইচও জানিয়েছে যে, দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ২০১৮ সালের তুলনায় ভারত ম্যালেরিয়া হ্রাসে বড় অবদান রেখেছে। ম্যালেরিয়া সম্পর্কিত সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে ১২ লক্ষ কেস কমেছে। ২০১২ সালে ম্যালেরিয়া রোগীর বৈশ্বিক চিত্র ছিল ২২কোটি ৯০ লক্ষ। গত চার বছরে বার্ষিক মূল্যায়ন অপরিবর্তিত ছিল।

২০১৮ সালে এই রোগে ৪ লক্ষ ১১ হাজারের তুলনায় ২০১৯ সালে ৪ লক্ষ ৯ হাজার জন মানুষ মারা গিয়েছিল। সংস্থাটি বলেছে যে, জীবন রক্ষার উপকরণের সুবিধার পার্থক্যের কারণে এই রোগটি কাটিয়ে উঠতে বিশ্বব্যাপী প্রচেষ্টা অর্থহীন প্রমাণিত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ম্যালেরিয়া রোগের সংখ্যা ৭৩ শতাংশ কমেছে। যা ২০০০ সালে ২.৩ কোটি থেকে কমে এখন প্রায় ৬৩ লক্ষ হয়ে দাঁড়িয়েছে। ডব্লুএইচও ভারতে ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তা উল্লেখ করেছে। যেখানে গত দুই বছরে যথাক্রমে ১৮ শতাংশ এবং ২০ শতাংশ কমেছে মৃত্যুর ঘটনা ও নতুন সংক্রমণের ঘটনা। ভারতও ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যার হ্রাসে রেকর্ড করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতে ম্যালেরিয়াজনিত মৃত্যুর সংখ্যা ২০০০ সালে ২৯ হাজার ৫০০ থেকে হ্রাস পেয়ে গত বছর প্রায় ৭ হাজার ৭০০ হয়েছে।

Related posts

Leave a Comment