Suprim Court-8Miscellaneous 

মহরমের শোভাযাত্রায় অনুমতি নয় শীর্ষ আদালতের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দেশে মহরমের শোভাযাত্রায় অনুমতি দিল না সুপ্রিমকোর্ট। করোনা আবহে দেশব্যাপী মহরমের শোভাযাত্রায় অনুমতি দিতে নারাজ সুপ্রিমকোর্ট। আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, আমরা গোটা দেশে এই শোভাযাত্রার অনুমতি দিলে বিশৃঙ্খলা তৈরি হবে। করোনার আবহে ছড়িয়ে দেওয়ার দায়ে সুনির্দিষ্ট একটি সম্প্রদায়কে দোষী বানানো হবে। উল্লেখ্য, মহরমের শোভাযাত্রায় অনুমতি চেয়ে সুপ্রিমকোর্টে আবেদন জানিয়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা সইদ কলবি জাওয়াদ।

অন্যদিকে প্রথমে অস্বীকার করলেও জুন মাসে সুপ্রিমকোর্ট শেষ মুহূর্তে পুরীর রথযাত্রায় অনুমতি দিয়েছিল। সেই নির্দেশের উদাহরণ সামনে এনে মহরমের শোভাযাত্রার জন্য অনুমতি চেয়েছেন তিনি। ওই শুনানিতে প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে জানিয়েছেন, আপনি পুরীর জগন্নাথের রথযাত্রার উল্লেখ করছেন। সেটি শুধুমাত্র একটি জায়গায় একটিমাত্র রুটে সীমাবদ্ধ ছিল। সেক্ষেত্রে ঝুঁকির মাত্রা কতটা, তা খতিয়ে দেখে নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, আমরা সব মানুষের স্বাস্থ্যকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আপনি সুনির্দিষ্ট কোনও স্থানে শোভাযাত্রার জন্য আবেদন জানাতেন, আমরা তাহলে ঝুঁকির পরিমাণ খতিয়ে দেখতে পারতাম।

আবার প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিমকোর্টের ৩ সদস্যের বেঞ্চের বক্তব্য, গোটা দেশের জন্য অনুমতি দেওয়া যায় না। এক্ষেত্রে রাজ্য সরকারগুলিও এই আবেদনের কোনও পার্টি নয়। শীর্ষ আদালতের এই বক্তব্য শোনার পর আবেদনকারী লখক্ষ্ণৌয়ে শোভাযাত্রা করার অনুমতি চান। এক্ষেত্রে তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশের রাজধানীতে শিয়া মুসলিম সম্প্রদায় বসবাস করেন। এক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে, এই অনুমতির জন্য আবেদনকারীর এলাহাবাদ হাইকোর্টে যাওয়া উচিত।

Related posts

Leave a Comment