Madrasa Board-1Miscellaneous 

রেডিও-র মাধ্যমে পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ রেডিও-র মাধ্যমে দশম শ্রেণির পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা করেছে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, করোনা আবহে স্কুলে পঠন-পাঠন হচ্ছে না। এই অবস্থায় মাদ্রাসার পড়ুয়ারা যাতে বাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে জন্য অল ইন্ডিয়া রেডিও-র মাধ্যমে শ্রেণিকক্ষ পঠন-পাঠনের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দশম শ্রেণির পড়ুয়াদের বিবিধ ভারতী, কলকাতা বেতার, শিলিগুড়ি বেতার ও মুর্শিদাবাদ বেতার থেকে নির্দিষ্ট সূচি অনুযায়ী পড়ানো হবে।

Related posts

Leave a Comment