Madhyamik Exam-1Miscellaneous 

সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই হবে মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি করোনা আবহে। সূত্রের খবর, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে গত বছরের মতো প্রতিটি বিষয়ে ৩০ থেকে ৩৫ শতাংশ ছেঁটে দেওয়া পাঠ্যক্রমের ভিত্তিতে। এই সংক্রান্ত নির্দেশিকায় একথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যায়, করোনা আবহে পঠন-পাঠন অনেকটাই অনিশ্চিত হয়ে যাওয়ায় ২০২০ সালে মাধ্যমিকের পাঠ্যক্রম কিছুটা ছেঁটে দেওয়া হয়।

পর্ষদ সূত্রের খবর, গত বছর যেসব বিষয়ে পাঠ্যক্রম যতটা কমানো হয়েছিল, সেই সংক্ষিপ্ত পাঠ্যক্রমেই ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে পড়ুয়ারা। উল্লেখ্য, গত বছর পাঠ ছাঁটাইয়ের বিষয়টি জানানো হয়েছিল নভেম্বর মাসে। এবার পড়ুয়াদের সুবিধার কথা ভেবে সংক্ষিপ্ত পাঠ্যক্রমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হল আগস্ট মাসেই। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন কেমন হবে, তা-ও জানিয়ে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আরও জানানো হয়েছে, বাংলা-সহ সব প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল-সহ সব বিষয়েরই ৩০ থেকে ৩৫ শতাংশ পাঠ্যক্রম কমিয়ে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment