Mackie curinMiscellaneous Trending News 

দীর্ঘতম পায়ের সুবাদে গিনেস বুকে নাম ম্যাকি কুরিনের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ বিশ্বের মহিলাদের মধ্যে সবচেয়ে লম্বা পায়ের কারণে বিশ্বসেরা শিরোপা পেলন এক তরুণী। জানা গিয়েছে, আমেরিকার ওই তরুণীর নাম ম্যাকি কুরিন।তাঁর বয়স ১৭ বছর।
সূত্রের খবর, ওই তরুণীর উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি এবং তার বাঁ পা ৪ ফুট ৫ ইঞ্চি লম্বা। এই পায়ের কারণেই সেরার শিরোপা পেলেন ওই তরুণী। উল্লেখ্য, এর আগে দীর্ঘ পায়ের রেকর্ড ছিল রাশিয়ার বাস্কেটবল খেলোয়াড় একটেরিনা লিসিনার। তবে অস্টিন শহরের ওই তরুণী লিসিনাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তিঁনি।ম্যাকি কুরিন জানিয়েছেন, ভবিষ্যতে মডেল হিসাবে কাজ করতে চান। এক্ষেত্রে তাঁর আরও বক্তব্য, লম্বা পায়ের বেশ কিছু সমস্যা রয়েছে, তবুও তিঁনি খুশি।

Related posts

Leave a Comment