এনএসই-র বাকি সমস্ত ক্ষেত্রের সূচকে পতন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সূচকের পতন। সূত্রের খবর, লগ্নিকারীদের মুনাফা তোলার হিড়িকে শেষ পর্যন্ত থামল ভারতের শেয়ার বাজারের রেকর্ড গড়ার দৌড়। এক্ষেত্রে জানা গিয়েছে, সেনসেক্স ৫৮০.৯৬ পয়েন্ট পড়ে ৪৩,৫৯৯.৯৬ অঙ্কে শেষ হয়। আবার নিফটি ১৬৬.৬৫ পয়েন্ট পড়ে ১২,৭৭১.৭০ অঙ্কে থামে। এ বিষয়ে আরও জানা যায়, ভোগ্যপণ্য বাদে এনএসই-র বাকি সমস্ত ক্ষেত্রের সূচক পড়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, আর্থিক পরিষেবা এবং তথ্য-প্রযুক্তি। বিক্রির চাপে মাথা নামিয়েছে মাঝারি ও ছোট মাপের শেয়ারগুলিও।

