Visa-1Miscellaneous 

ভিসার অভাবে আমেরিকা থেকে কানাডায় চলে যাচ্ছে প্রচুর ভারতীয়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেন প্রচুর ভারতীয়। এরপর তারা সাময়িক ভিসা নিয়ে সেখানে বছরের পর বছর কাটিয়ে দেন। সকলের একটাই লক্ষ্য কাজের দুনিয়ায় হাত পাকিয়ে পাকাপাকিভাবে থেকে যাওয়া এবং এর জন্য চাই ‘গ্রিন কার্ড’ অর্থাৎ সরকারি পরিভাষায় ‘পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড’। কিন্তু তা পেতে কেটে যায় বহু বছর। তারপরেও দীর্ঘ অপেক্ষার শেষে আদৌ ‘গ্রিন কার্ড’ মিলবে কি না, তারও কোনও নিশ্চয়তা নেই। যার দরুণ গ্রিন কার্ডের এই প্রক্রিয়াকে নিয়ে মার্কিন সরকারের দোষী মনে করে বাধ্য হয়ে কানাডায় চলে যাচ্ছেন অভিবাসী ভারতীয়দের একাংশ। একটি পরিসংখ্যান অনুযায়ী, ফি-বছর গড়ে কমবেশি ২ হাজার ভারতীয় আমেরিকা ছেড়ে কানাডায় গিয়ে জীবন-যাপন শুরু করছেন।

Related posts

Leave a Comment