Pandua Blood DonationMiscellaneous 

লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার পরিচালনায় রক্তদান উৎসব

কাজকেরিয়ার নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: পারাষ্পরিক সযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনের পথ দিয়ে চলতে চলতে গতকাল মাতৃসংঘ ও ব্যাবসায়ী সমিতি লায়ন্স ক্লাব অফ পাণ্ডুয়ার যৌথভাবে একটি রক্তদান শিবিরের আয়াজন করেছিল। এই আয়োজনের সম্বল হল-সামাজিক দায়বদ্ধতা। দমবন্ধ করা করোনা মহামারীকে উপেক্ষা করে, অবশ্যই বিধি মেনে এলাকার নাগরিকদের সহযোগিতায় অতীতের পরম্পরা কে বয়ে নিয়ে চলার অদম্য ইচ্ছাকে পাথেয় করেই ছিল এই পথচলা। বর্তমানে একক ও বিচ্ছিন্ন জীবনের বিপরীত স্রোতে নিরবিচ্ছিন্নভাবে জাত-পাতের ভেদাভেদ ভুলে সম্প্রীতির সাঁকো দিয়ে হেঁটে এসে পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়ে গেলেন। এই মহৎ উদ্যোগের মাঝে ছিল একটাই স্লোগান—

“দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ
ধন্য হবে জন্ম তোমার, মহৎ তোমার দান “।

তাঁদের এই আহ্বানে সাড়া দিয়েছিলেন নব প্রজন্মের ১১ জন নতুন রক্তদাতা। এর পাশাপাশি এগারো জন মহিলা রক্তদাতা সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে স্বতস্ফূর্তভাবে রক্তদান করেন। গতকালের রক্তদান শিবিরটি ছিল সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। এইধরণের সামাজিক কাজে মহিলাদের অংশগ্রহণ সত্যিই প্রসংশনীয়।

Related posts

Leave a Comment