এলআইসি-র প্রথম শেয়ার ছাড়ার প্রক্রিয়া শুরু
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বাজারে জীবনবিমা নিগম বা এলআইসি-র প্রথম শেয়ার (আইপিও) ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মার্চেন্ট ব্যাঙ্কার ও আইনি পরামর্শদাতা নিয়োগের দরপত্র চাওয়া হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আগামী ৬ আগস্টের মধ্যে তা দাখিল করতে হবে। উল্লেখ করা যায়, ওই সংস্থাটির আইপিও ছাড়ার ব্যাপারে গত সপ্তাহেই সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

