আমেরিকায় ভিন দেশি কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকায় প্রশিক্ষণের ব্যবস্থা। সূত্রের খবর, আমেরিকায় এইচ-১ ভিসা নিয়ে যাওয়া ভিন দেশি কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। জানা গিয়েছে, এই সংক্রান্ত বিষয়ে ১৫ কোটি ডলারের একটি প্রকল্প তৈরি করেছে আমেরিকান প্রশাসন। সূত্রের আরও খবর, তথ্য-প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও ডেটা যোগাযোগ প্রভৃতি কয়েকটি ক্ষেত্রের উচ্চ ও মাঝারি দক্ষ বিদেশি কর্মীদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, ভারত ও চিন থেকে প্রতিবছর বহু কর্মী ওই দেশে যান। মার্কিন শ্রম দফতর সূত্রে জানানো হয়েছে, করোনা আবহে চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্রশিক্ষণ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে।

