কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফল
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসসি ও বিকম-এর অনার্স, জেনারেল ও মেজরের চূড়ান্ত সিমেস্টারের ফল ৩০ আগস্ট প্রকাশিত হবে বলে জানানো হয়। পাশাপাশি প্রকাশিত হবে বিএ, বিএসসি ও বিএম-এর পার্ট-থ্রি পরীক্ষার ফলও। এক নির্দেশিকায় বিষয়টি জানানো হয়। বিকেল ৩টা থেকে www.wbresults.nic.in ও www.exametc.com ওয়েবসাইটে পড়ুয়ারা ফল জানতে পারবেন বলে জানানো হয়েছে।

