Kolkata UniversityMiscellaneous 

প্রথম সিমেস্টারের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের দিন বাড়ল

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রেজিস্ট্রেশনের দিন বাড়ল। সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ করা যায়, এর আগে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছিল, রেজিস্ট্রেশনের তথ্য বিশ্ববিদ্যালয়ের পোর্টালে কলেজগুলিকে আপলোড করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। করোনা আবহে কলেজ কর্মী ও শিক্ষকেরা সেই কাজ করেছেন। এক্ষেত্রে বলা হয়েছিল, এরপর কোনও ভুল তথ্য থাকে বা কোনও অভিযোগ আসে তা ঠিক করে, পড়ুয়ার স্ব-প্রত্যয়িত করা যাবতীয় নথি আপলোডের শেষ দিন ছিল ২৩ ডিসেম্বর। সেই সময়সীমা বাড়ানো হয়েছে আরও ৮ দিন। নতুন করে কলেজগুলিতে শূন্য আসন পূরণের নির্দেশও দেওয়া হয়েছে। অনলাইনে এই ভর্তি প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Related posts

Leave a Comment