Kolkata MunicipilityMiscellaneous 

করোনা আবহে জনস্বাস্থ্য সচেতনতায় যৌথ কর্মসূচি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে কলকাতা পুর এলাকায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে নিয়ন্ত্রণের কাজে সংযুক্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (ডব্লিউবিডিএফ)। ডব্লিউবিডিএফ-এর সূত্রের খবর, কলকাতা পুরসভার ৫৮, ৬৬ ও ৮০ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য সচেতনতায় স্বাস্থ্য শিবিরের উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে করোনা পরিস্থিতির মোকাবিলায় কী করা উচিত, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গিয়েছে, এই প্রচেষ্টায় প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন চিকিৎসক সংগঠনের সদস্যেরা। কলকাতা পুরসভার সহযোগিতায় এই কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment