KOLKATA BOOK FAIRMiscellaneous Trending News 

জেলা বইমেলার দিনক্ষণ: কলকাতা নিয়ে দ্বিধায় গিল্ড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য সরকার জেলা বইমেলার দিন ঘোষণা করেছে। করোনা পরিস্থিতির মধ্যে কবে হবে কলকাতা বইমেলা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন। তবে জেলা বইমেলার দিনক্ষণ ঠিক করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২০ থেকে ২৫ জানুয়ারি। দক্ষিণ ২৪ পরগনায় ৫ থেকে ১০ জানুয়ারি। হাওড়া জেলার ক্ষেত্রে ২৬ থেকে ৩১ জানুয়ারি ও হুগলী জেলায় ২ থেকে ৭ ফেব্রুয়ারি। কলকাতা বইমেলার ক্ষেত্রে দিনক্ষণ নিয়েই তৈরি হয়েছে ধন্দ।

উল্লেখ করা যায়, বিগত কয়েক বছর ধরে সল্টলেকের সেন্ট্রাল পার্কে আয়োজন হচ্ছে কলকাতা বইমেলা। ওই মাঠ রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে পুর দপ্তরের হাতে। প্রসঙ্গত, ইতিপূর্বে বিধাননগর পুরনিগম এবং গিল্ডের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি কর্তারা গিল্ডের কাছে জানতে চান, কবে থেকে বইমেলা শুরু করা যাবে। এবিষয়ে গিল্ড স্পষ্ট করে কোনও মতামত জানাতে পারেনি। তবে মেলা করার ব্যাপারে তারা আশাবাদী বলে জানানো হয়েছে।

উল্লেখ করা যায় ২০২১ সালের বইমেলা হওয়ার কথা ছিল ২৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই বইমেলার থিম প্রতিবেশী বাংলাদেশ। এক্ষেত্রে আরও জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসার আমন্ত্রন জানানো হয়েছে গিল্ডের পক্ষ থেকে। তিনি আসার ব্যাপারে ইচ্ছাও প্রকাশও করেছেন। এই বইমেলার ঐতিহ্য বিদেশ থাকা আসা প্রকাশনা সংস্থার স্টল। গতবছর ২৯ টি দেশের স্টল ছিল কলকাতা বইমেলায়।

করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান বন্ধ। এর জেরে বিদেশ থেকে কীভাবে প্রকাশকরা আসবেন তা নিয়ে ঘোরতর সমস্যা দেখা দিয়েছে। আবার কীভাবে মেলা প্রাঙ্গনের দূরত্ববিধি বজায় রাখা যাবে তা নিয়ে চিন্তিত উদ্যোক্তারা। তবে বর্তমান পরিস্থিতির জন্য বইমেলার দিন পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment