garden reachMiscellaneous Trending News 

চিনা মাঞ্জা থেকে রক্ষা পেতে ফেন্সিং বসানোর কাজ শুরু কেএমডিএ-র

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এবার চিনা মাঞ্জার হাত থেকে রক্ষা পেতে বিপজ্জনক উড়ালপুলগুলির ওপর ফেন্সিং দিতে উদ্যোগী হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। এবার গার্ডেনরিচ উড়ালপুলের ওপরে ফেন্সিংয়ের কাজ শুরু করছে কেএমডিএ। বিগত কয়েক বছরে মা উড়ালপুলের উপরে চিনা মাঞ্জায় বাইক আরোহীদের আহত হওয়ার বহু ঘটনা ঘটেছে। বিশেষত ৪ নম্বর ব্রিজ এবং তপসিয়ার কাছে এই দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে বলে জানা যায়। এগুলির মধ্যে সবকটি উড়ালপুল সংলগ্ন এলাকা থেকে ঘুড়ি ওড়ানোর সময়ে চিনা মাঞ্জা সুতোয় গলায় লেগে ঘটেছে বহু বিপত্তি। কিছুদিন পূর্বেই মা উড়ালপুল দিয়ে যাওয়ার সময়ে চিনা মাঞ্জায় আহত হন এক চিকিৎসক।

সূত্রের আরও খবর, গতবছর দূর্গা পুজোর আগে তপসিয়া মোড়ের কাছে চিনা মাঞ্জায় হেলমেটের তলা দিয়ে গলা কেটে যায় এক বাইক আরোহীর। এবার মা উড়ালপুলের ঘটনা থেকে শিক্ষা নিয়েই উড়ালপুলের ওপরও ফেন্সিং দেওয়ার কাজ কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে বলে খবর। ইতিমধ্যেই গার্ডেনরিচ উড়ালপুলের একাধিক অংশে এই ফেন্সিং বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা যায়, পুজো শুরুর আগেই কেএমডিএ কর্তৃপক্ষ এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

উল্লেখ্য, চিনা মাঞ্জা নিয়ে বহু অভিযোগ আসছিল পশ্চিম কলকাতার সহ দক্ষিণ কলকাতার অন্যতম যোগাযোগের মাধ্যম গার্ডেনরিচ উড়ালপুল থেকে। গত কয়েক মাসে ধরে একাধিক ঘটনা ঘটেছে সেখানে। এখানে ঘুড়ির সুতোয় দুর্ঘটনা ঘটার পাশাপাশি সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে ফেন্সিং করা। কেএমডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, এখান দিয়ে নিয়ম না মেনে গতি বাড়িয়ে বাইক আরোহীরা অবাধে যাতায়াত করে। দুর্ঘটনা এড়াতে গিয়ে পুলিশ কর্মী আহত হওয়ার পাশাপাশি উড়ালপুল থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেজন্য এবার নড়েচড়ে বসছে পুলিশ।

কেএমডিএ সূত্রে আরও খবর, এই পরিস্থিতিতে উড়ালপুলের উপরে অতিরিক্ত কোনও বোঝা চাপানো যাবে না। এই বিষয় মাথায় রেখেই উড়ালপুলের দুই ধারে ফেন্সিং বসানোর প্রস্তাব পাঠানো হয় কলকাতা ট্র্যাফিক পুলিশের কাছে। এরপর কয়েক দফা চলে যৌথ পরিদর্শনের পর সিদ্ধান্ত হয়, গার্ডেনরীচ উড়ালপুলের ওপর ফেন্সিং দেওয়া হবে। কেএমডিএ-র দাবি, উড়ালপুলের উপরে উঁচু করে ফেন্সিং লাগানোর ফলে কাটা ঘুড়ির মাঞ্জা দেওয়া সুতো আরোহীদের গায়ে এসে পড়ার সম্ভাবনা কমে যাবে। ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এছাড়াও ওই জালে সুতো আটকালে যাতে তা সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়, সেই ব্যবস্থার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ফেন্সিং থাকার ফলে টপকে নীচে পড়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে না একেবারেই।

Related posts

Leave a Comment