Jute Industry-1Miscellaneous 

রাজ্যের চটশিল্পে জটিল পরিস্থিতি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের হস্তক্ষেপ দাবি চটশিল্পের। সূত্রের খবর, কাঁচা পাটের দাম বাড়ছে। তা নিয়েই শুরু বিতর্ক। এক্ষেত্রে চটকল মালিকদের অভিযোগ, বে-আইনি মজুতের জেরে পাটের দাম বেড়ে যাচ্ছে। আরও জানা গিয়েছে, ব্যাহত হচ্ছে চটের বস্তা তৈরি। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসা। এ বিষয়ে পাট ব্যবসায়ীরা দাবি করেছেন, চলতি মরশুমে পাটের উৎপাদনই কম হয়েছে।

এ বছর তুলনায় ভাল দাম পাওয়া যাচ্ছে বলে চাষিরা সব পাট বিক্রিও করছেন না। সব মিলিয়ে রাজ্যের চটশিল্পে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে আরও জানা গিয়েছে, সমস্যার সমাধানে রাজ্যের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকার আবেদন জানিয়ে শিল্পমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়েছে চটকল মালিকদের সংগঠন আইজেএমএ।

সূত্রের আরও খবর, পাটের দাম কুইন্টালে ৬,০০০ টাকা অতিক্রম করার জোগান বাড়ানোর জন্য কাঁচা পাট মজুতের পরিমাণ ১৫০০ কুইন্টাল থেকে কমিয়ে ৫০০ করার নির্দেশ জারি করেছে জুট কমিশনারের অফিস। এক্ষেত্রে আপত্তি তুলে ২৩ নভেম্বর থেকে পাট কেনাবেচা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে পাট ব্যবসায়ীদের সংগঠন জুট বেলার্স অ্যাসোসিয়েশন (জেবিএ)।

সংগঠনের একাংশ দাবি করেছে, এত কম পাট কিনে ব্যবসা চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এরফলে চাষিরাও ভাল দাম পাবেন না। আবার চটকল মালিকদের একাংশ দাবি করেছে, জেলা স্তরে ১৮ থেকে ২০ লক্ষ বেল পাট গুদামে মজুত। এক্ষেত্রে জানা যায়, এক বেল হল ১৮০ কেজি। চটকলগুলিকে চাহিদা মতো বেচা হচ্ছে না। ব্যবসায়ীরা পাল্টা যুক্তি দিয়েছেন, পাটের অভাবে রাজ্যে উৎপাদন বন্ধ হয়নি। তবে কেন্দ্রের বস্তার বরাত মেটানো নিয়ে চাপান-উতোর চলছে।

Related posts

Leave a Comment