JIPMERCentral Government Government Jobs 

৫৫ সিনিয়র রেসিডেন্ট নিচ্ছে জে আই পি জি এম ই আর

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিপার্টমন্টে সিনিয়র রেসিডেন্ট পদে ৫৫ জনকে নিচ্ছে জওহরলাল ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুেকশন অ্যান্ড রিসার্চ (জিপমার)। নিয়োগ হবে ডেন্টিস্ট্রি, ইএনটি, বায়োকেমিস্ট্রি, ডার্মাাটোলজি-সহ মোচ ১৪টি ডিপার্টমন্টের ৫৫টি শূন্যপদে।

প্রর্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। এই পরীক্ষা হবে জিপমার অ্যাকাডেমিক সেন্টারে সম্ভাব্য ১০ এবং ১১ নভেম্বর। যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। পুদুচেরির জিপমার অ্যাকাডেমিক সেন্টারে দুদিনই পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে। সঙ্গে নিতে হবে নির্ধারিত বয়ান পূরণ করা অ্যাপ্লিকেশন ও বায়ো-ডেটা, যাবতীয় মূল প্রমাণপত্র ও সেসবের ১ সেট স্ব-প্রত্যয়িত জেরক্স এবং অনলাইনে ফি পেমেন্টের প্রমাণপত্রের কপি। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এমসিকিউ টাইপের। লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের জন্য বাছাই করা হবে।

পরীক্ষার সময় যে সব প্রামাণপত্রের মূলগুলি নিতে হবে সেগুলি হল: বয়সের প্রমাণপত্র, এমবিবিএস/ বিডিএস সার্টিফিকেট, এমডি/ এমএস/ ডিএনবি/ এমডিএস সার্টিফিকেট, মেডিক্যাল/ ডেন্টাল কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, কনডাকট অ্যান্ড ক্যারেক্টর সার্টিফিকেট, আইডেন্টিফাই সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, নির্ধারিত বয়ান পূরণ করা কাস্ট/ ওবিসি সার্টিফিকেট, ইডব্লুএস সার্টিফিকেট এবং সরকারি হাসপাতালে/ ইনস্টিটিউটে কর্মরতারা নো অবজেকশন সার্টিফিকেট। :/।

অ্যানেস্থেসিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার (শূন্যপদ ১৭), বায়োকেমিস্ট্রি (শূন্যপদ ২), ডেন্টিস্ট্রি (শূন্যপদ ১), ডার্মাটোলজি (স্কিন অ্যান্ড এসটিডি) (শূন্যপদ ২), অবসটেট্রিক্স অ্যান্ড গায়নেকোলজি (শূন্যপদ ৪) – এই ৫টি ডিপার্টমেন্টের প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ১০ নভেম্বর। ইএমএসডি (শূন্যপদ ২), ইএনটি (শূন্যপদ ২), নেওন্যাটোলজি (শূন্যপদ ৩), নিউক্লিয়ার মেডিসিন (শূন্যপদ ৩), অপথ্যালমোলজি (শূন্যপদ ১), অর্থোপেডিক্স (শূন্যপদ ৩), প্যাথোলজি (শূন্যপদ ৪), পালমোনারি মেডিসিন (শূন্যপদ ৬), রেডিয়েশন অনকোলজি (শূন্যপদ ৫) – এই ৯টি ডিপার্টমেন্টের প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে ১১ নভেম্বর।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলি হলে ২৫০) টাকা। শারীরিকপ্রিতবন্ধীদের এই ফি দিতে হবে না। ফি দেবেন অনলাইনে নীচে বলা ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট ও এসবিআই কালেক্ট পেজে গিয়ে। বিস্তারিত পদ্ধতি পাবেন পিডিএফে। বিজ্ঞপ্তি নং Admin-I/SR-PDY/1/2-2020. অফিসিয়াল ওয়েবসাইট https://www.jipmer.edu.in.

পিডিএফ এবং দরখাস্তের বয়ান পেতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment