Jeff Bezos-1Miscellaneous 

জেফ বেজোস অ্যামাজনের শীর্ষ পদ ছাড়ছেন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অ্যামাজনের শীর্ষ পদ থেকে সরছেন বেজোস। সূত্রের খবর, করোনা আবহে সাধারণ মানুষকে ঘরবন্দি হতে বাধ্য করেছে। ওই সময় কয়েক পা এগিয়ে যাবতীয় চাহিদা মিটিয়েছে ই-কমার্স সংস্থাগুলি। এক্ষেত্রে বদলে যায় বাজার-হাটের ধারণা। উল্লেখ করা যায়, সমস্যার সেই আবহে অঙ্ক কষতে ভুল করেনি বিশ্বের প্রথম সারির ই-কমার্স সংস্থা অ্যামাজন।

এ বিষয়ে আরও জানা যায়, ১.৭ লক্ষ কোটি ডলারের সংস্থাটি গত বছর ৩৮ শতাংশ বিক্রি বাড়িয়েছে। ওই সংস্থা সূত্রের খবর, এ বছরের তৃতীয় ত্রৈমাসিকে সিইও-র পদ ছাড়তে চলেছেন ৫৭ বছর বয়সি জেফ বেজোস। তাঁর স্থানে আসতে চলেছেন ওয়েব ও ক্লাউড পরিষেবার দায়িত্বে থাকা অ্যান্ডি জেসি। এক্ষেত্রে আরও জানা যায়, বিশ্বের প্রথম সারির ধনকুবের বেজোস যুক্ত থাকছেন সংস্থার সঙ্গে। এগজিকিউটিভ চেয়ারম্যান হিসেবে তিনি থাকবেন।

প্রসঙ্গত, প্রায় ৩ দশক পূর্বে অনলাইনে বই বিক্রির সংস্থা হিসেবে অ্যামাজনের পথ চলা শুরু। তারপর থেকে সরবরাহ করা পণ্যের তালিকা সংযুক্ত হয়েছে অনেক কিছুই। বেড়ে গিয়েছে বিভিন্ন ব্যবসা। এ বিষয়ে জেফ বেজোসের বক্তব্য, উদ্ভাবনের জন্যই অ্যামাজন এখন এই জায়গায়। আমরা একসঙ্গে অবিশ্বাস্য কিছু কাজ করি। তারপর সেটাকেই দৈনন্দিন জীবনের অংশ করে ফেলি। অন্য একটি মহল থেকে বলা হচ্ছে, সংস্থার নতুন ব্যবসায় নজর দেওয়ার পাশাপাশি এই উদ্ভাবনের জায়গাটিকেই আরও বেশি করে নজর দিতে মূল ব্যবসা থেকে নিজেকে সরিয়ে নিতে চলেছেন বেজোস।

Related posts

Leave a Comment