Jayati GhoshMiscellaneous 

রাষ্ট্রপুঞ্জের উপদেষ্টা মনোনীত হলেন জয়তী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাষ্ট্রপুঞ্জের উপদেষ্টা জয়তী। সূত্রের খবর, রাষ্ট্রপুঞ্জের দ্বিতীয় উচ্চপর্যায়ের আর্থিক ও সামাজিক উপদেষ্টা পর্ষদে মনোনীত হলেন অর্থনীতিবিদ জয়তী ঘোষ। উল্লেখ করা যায়, করোনা আবহে পরবর্তী বিশ্বে আর্থ-সামাজিক ক্ষেত্রের সামনে থাকা চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করা সম্ভব হবে, সেই পথ খুঁজে বার করতেই ২ বছর কাজ করবে এই পর্ষদ। সূত্রের আরও খবর, সেখানে সদস্য হিসেবে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের অর্থনীতির এই অধ্যাপক ছাড়াও রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের আরও ১৯ জন বিশেষজ্ঞ। প্রসঙ্গত, এর আগে প্রায় ৩৫ বছর ধরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করেছেন জয়তী ঘোষ। সেখান থেকে স্নাতকোত্তর ও এমফিলের পর কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন তিনি।

Related posts

Leave a Comment