Student-1Miscellaneous 

জয়েন্ট ও নিট পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে জয়েন্ট ও নিট পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, করোনা সংক্রমণের জেরে সিবিএসই-র বাকি থাকা দশম এবং দ্বাদশের পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। উল্লেখ করা যায়, আগামী ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট। আবার ২৬ জুলাই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট। এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। কীভাবে নেওয়া সম্ভব হবে তা চূড়ান্ত করতেই বিশেষ কমিটি গড়লেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সামগ্রিক রিপোর্ট দিতে বলা হয়েছে।

Related posts

Leave a Comment