Jadavpur University-7Miscellaneous 

পিএইচডি-তে ভর্তির দাবি নিয়ে আবেদন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পিএইচডি-তে ভর্তির দাবি। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পিএইচডি করতে ইচ্ছুক পড়ুয়াদের রেজিস্ট্রেশন ও ভর্তির দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা জুটা। জুটার পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্য সুরঞ্জন দাসকে এই সংক্রান্ত বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, ২০১৯ সালের পর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কোনও পিএইচডি পড়ুয়া ভর্তি হননি। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এরফলে গবেষণার কাজে ক্ষতি হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ে না হলেও কলা ও বিজ্ঞান বিভাগে পিএইচডি পড়ুয়া ভর্তি হয়েছেন। এক্ষেত্রে আরও জানানো হয়, অনেক শিক্ষক পিএইচডি পড়ুয়া নিতে চাইলেও তা পারছেন না। অন্যদিকে যাঁরা গবেষণার আগ্রহী রয়েছেন, তাঁরা ইচ্ছা থাকলেও পিএইচডি করতে পারছেন না।

Related posts

Leave a Comment