ITI LimitedCentral Government Government Jobs 

৪০ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিচ্ছে আই টি আই লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্যাটেগরি ই পে স্কেলে ৪০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (মেকানিক্যালে ২৯, ইলেকট্রিক্যালে ৭, ইলেকট্রনিক্সে ৪) নিচ্ছে আইটিআই লিমিটেড। ওই পদে নিয়োগ হবে ৫ বছর মেয়াদী চুক্তিতে। তবে সংস্থার শূন্যপদ পূরণের প্রয়োজন এবং প্রার্থীর সন্তোষজনক কাজের ভিত্তিতে পরে রেগুলারে নিয়োগ হতে পারে।

হাই স্কুল সমতুল পাশ প্রার্থীরা রেগুলার মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স -এর ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত ৬০ (তফসিলি বা শারীরিক প্রতিবন্ধী হলে অন্তত ৫৫) শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

প্রার্থীদের সুস্বাস্থের অধিকারী হতে হবে এবং সংস্থার চাহিদা মতো শারীরিক মাপজোক ইত্যাদি থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ভারত সরকারের নিয়ম অনুযায়ী তফসিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মীরা ৫ এবং ওবিসিরা ৩ বছর বয়সে ছাড় পাবেন। মাইনে ৪,২৪০ – ৬,৬৯৫ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে সব মিলিয়ে ১৯,০২৯ টাকা।

প্রার্থিবাছাই হবে প্রথমে দরখাস্ত বাছাই এবং পরে লিখিত পরীক্ষার মাধ্যমে। দরখাস্ত বাছাই করার পর শূন্যপদের ১৫ গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষায় ডাকা হবে। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত হবে বাছাই হবে। পরীক্ষার সময় যাতায়াতের জন্য তফশিলিরা (সব চেয়ে কম দূরত্বের জন্য) রেলে (নন-এসি) স্লিপার ক্লাসের ভাড়া পাবেন।

কোনও দরখাস্তের ফি লাগবে না। অনলাইন দরখাস্ত সাবমিট করবেন https://www.itiltd.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ মার্চের মধ্যে। সঙ্গে দরখাস্তের প্রিন্ট নিয়ে তার সাথে যাবতীয় প্রমাণপত্রের কপি দিয়ে রেজিস্টার্ড/ স্পীড পোস্টে পাঠাতে হবে। ঠিকানা: CM —HR & Legal, Recruitment Cell, ITI LIMITED, SULTANPUR ROAD, RAEBARELI, UTTAR PRADESH— 229010. পৌঁছনো চাই ২৬ মার্চ, বিকেল ৫টার মধ্যে। প্রিন্ট আউট পাঠানোর আগে দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সই করতে হবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment