Telecom-1Miscellaneous 

আন্তর্জাতিক রোমিং নিষ্ক্রিয় করে রাখার নির্দেশ ট্রাইয়ের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আন্তর্জাতিক রোমিং পরিষেবায় অনেক সময়ই গ্রাহকের বিপুল বিল আসার অভিযোগ রয়েছে। এক্ষেত্রে দাবি করা হয়েছে, অনিচ্ছাকৃত বাড়তি পরিষেবা ব্যবহারই এর অন্যতম কারণ বলা হচ্ছে। সূত্রের খবর, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবার সব টেলিকম সংস্থাকে গ্রাহকের আন্তর্জাতিক রোমিং নিষ্ক্রিয় করে রাখার নির্দেশ দিয়েছে ট্রাই। এক্ষেত্রে বলা হয়েছে, কেউ নির্দিষ্টভাবে এই পরিষেবা চাইলে তবেই সেটি চালু করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে। অন্যদিকে এই পরিষেবার মাসুল হার, ডেটার ব্যবহার-সহ আনুষঙ্গিক তথ্যও আরও বিশদে জানাতে হবে প্রতিটি গ্রাহককে। পাশাপাশি ট্রাইয়ের দাবি, পরিষেবার ক্ষেত্রে মাসুল নিয়ন্ত্রণের কোনও প্রয়োজন নেই।

Related posts

Leave a Comment