৬৫ মেধাবী খেলোয়াড় নিচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে ৬৫ মহিলা ও পুরুষ মেধাবী খেলোয়াড়কে নিচ্ছে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে। নিয়ােগ হবে স্পোর্টস কোটায়। মেধাবী খেলোয়াড়দের নিয়োগ হবে নন-গেজেটেড অ্যান্ড নন-মিনিস্টেরিয়াল, গ্রুপ সি অস্থায়ী পদে। পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।
নেওয়া হবে কুস্তি (পুরুষ ও মহিলা), কবাডি (পুরুষ ও মহিলা), কারাটে (পুরুষ ও মহিলা), আর্চেরি (পুরুষ ও মহিলা), য়ুসু (পুরুষ ও মহিলা), তায়কন্দো (পুরুষ ও মহিলা), জুডো (পুরুষ ও মহিলা), জিমনাস্টিক (পুরুষ), স্পোর্টস শূটিং (পুরুষ ও মহিলা), স্কি (পুরুষ ও মহিলা), বক্সিং (পুরুষ ও মহিলা) এবং আইস হকি (মহিলা) ক্রীড়াক্ষেত্রগুলি থেকে।
স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক/ সমতুল পাশ ভারতীয় পুরুষ ও মহিলা প্রার্থীরা ১৮ থেকে ২৩ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারেন। তবে শারীরিক প্রতিবন্ধী বা প্রাক্তন সমরকর্মীরা আবেদন করতে পারবেন না। লেভেল ৩ অনুযায়ী মাইনে ২১,৭০০ – ৬৯,১০০টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। নিয়ম অনুযায়ী বয়সের ছাড়।
প্রার্থীদের অলিম্পিক গেমস/ সামার/ উইন্টার, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ/ ওয়ার্ল্ড কাপ, এশিয়ান গেমস/ (৪ বছরের) কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ/ কাপ/ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, ইউথ অলিম্পিক গেমস, ইউথ/ জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ইউথ/ জুনিয়র কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, সাফ গেমস এবং যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা ও ন্যাশনাল গেমস এবং সিনিয়র ন্যাশনাল চাম্পিয়নশিপ, ইউথ/ জুনিয়র ন্যাশনাল চাম্পিয়নশিপে অংশগ্রহণ করে মেডেল জয়ী হয়ে থাকতে হবে।
যাঁরা অন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করে স্বর্ণ/ রৌপ্য/ ব্রঞ্জ পদক জয়ী হয়েছেন তাঁরা প্রথম পছন্দের তালিকায় এবং যাঁরা জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে পদক জয়ী হয়েছেন তাঁরা দ্বিতীয় পছন্দের তালিকায় থাকবেন।
পুরুষ ও মহিলা প্রার্থীদের উচ্চতা, (প্রযোজ্য হলে) বুকের ছাতির মাপ, ভাল ও খারাপ চোখে কাছের ও দূরের দৃষ্টিশক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নীচে বলা ওয়েবসাইটে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, বর্ণান্ধতা, শিরাস্ফীতি ইত্যাদি থাকলে আবেদন করা যাবে না।
দরখাস্তের ফি বাবদ নীচে বলা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দিতে হবে ১০০ টাকা। তফশিলি এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে ২ সেপ্টেম্বরের মধ্যে। আরও অনেক বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটেই/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

