৪১ বছর পর অলিম্পিক হকিতে ভারতের পদক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ ৫ই আগস্ট প্রতিপক্ষ জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। ৪১ বছর পর হকিতে দেশকে পদক এনে দিলেন মনপ্রীত সিং ও গোটা দল। প্রথম দুই কোয়ার্টারে জার্মানরা ভারতকে চাপে রেখেছিলেন। জার্মানী ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরেও ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ভারত ৫-৪ গোলে জিতে যায়।
উল্লেখ্য, ১৯৮০ সালে অলিম্পিক হকিতে পোডিয়ামে উঠেছিল ভারত ৷ অলিম্পিক্স হকিতে সর্বমোট ৮টি সোনাজয়ী ভারত গত ৪১ বছরে কোনও পদকই পায়নি। শেষপর্যন্ত ৪১ বছর পর মনপ্রীতদের হাত ধরে এল পদক।

