Biswajit ChattopadhyayMiscellaneous 

‘ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার’ বিশ্বজিৎ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গোয়ায় শুরু হয়েছে ৫১-তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এই চলচ্চিত্র উৎসবে ঘোষণা করা হয়েছে, এবারের ‘ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হবে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিনেতার হাতে এই সম্মান তুলে দেওয়া হবে আগামী মার্চ মাসে। জাতীয় পুরস্কার প্রদানের সময়ে এই সম্মান তাঁকে প্রদান করা হবে। সূত্রের আরও খবর, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেন। উল্লেখ করা যায়, ‘বিশ সাল বাদ’, ‘কোহরা’-সহ একাধিক জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন এই বাঙালি অভিনেতা। প্রযোজনা, পরিচালনা ও গানেও নিজের প্রতিভা বিকশিত হয়েছে তাঁর।

Related posts

Leave a Comment