মার্চের প্রথম দু-সপ্তাহে ভারতের রফতানি বেড়েছে
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বেড়েছে রফতানি। সূত্রের খবর, ফেব্রুয়ারির পর মার্চের প্রথম দু-সপ্তাহে ভারতের রফতানি বেড়েছে। বাণিজ্য মন্ত্রকের প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, তা ১৭.২৭ শতাংশ বেড়ে ১৪২২ কোটি ডলার হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, আমদানিও ২৭.৭৭ শতাংশ বেড়ে হয়েছে ২২২৪ কোটি। এরফলে ওই সময়ের মধ্যে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৮০২ কোটি ডলার। উল্লেখ করা যায়, রফতানি বেড়েছে ইঞ্জিনিয়ারিং পণ্য, গয়না ও চালের। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্য অর্থনীতির চাকায় ফের গতি আসার প্রমাণ।

