BUDGE BUDGEMiscellaneous Trending News 

প্রকৃতির জীব বৈচিত্র্যে নতুন পর্যটন ক্ষেত্র বজবজ

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রকৃতির পাঠশালায় জীব বৈচিত্র্যের পাঠ নেওয়া যেতে পারে। এবার পর্যটনের নতুন গন্তব্য হতে চলেছে বজবজ। স্থানীয় সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর কাছাকাছি প্রায় সাত বিঘা জমিতে গড়ে তোলা হয়েছে এই পর্যটন ক্ষেত্র। প্রকৃতিকে ভালোবাসার মানুষরা সহ সাধারণ পর্যটকরা সেখানে প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে রয়েছে কিছু বিধি-নিষেধ। তবে পিকনিক ক্ষেত্রটিতে হইহুল্লোর করা যাবে না। ফুল-পাখির মনোরম শোভা দেখা যাবে এখানে।

আপনার সান্নিধ্যে রকমারি ফল ও গাছের বাহার রয়েছে। চোখে পড়বে ক্যাকটাসের বাগান। পাশাপাশি রয়েছে চারা গাছের নার্সারি। বট, অশ্বথ ও পাকুড় গাছের সমারোহ। দেখা মিলবে প্রজাপতি পার্ক। সেখানে রঙিন পাখনার রকমারি প্রজাপতি। আবার নানা প্রজাতির পাখিদের আনাগোনাও দেখা যাবে।
স্থানীয় সূত্রের আরও খবর, গাছপোয়ালিতে এই স্থলজ জীব বৈচিত্রের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতের সামনে রয়েছে। এছাড়াও ছোট ছোট খাল-বিল-পুকুর নজরে পড়বে। গ্রামীণ এলাকায় চাষ চলেছে দেশি-বিদেশী মাছেদেরও। কোথাও মণিপুরি ইলিশ দেখা যাবে। রয়েছে খালের ভিতর বোটিংয়ের বন্দোবস্ত। নৌকায় জলবিহারের মজাও মিলবে। সব মিলিয়ে পর্যটনের নতুন গন্তব্য হতে চলেছে বজবজ।

Related posts

Leave a Comment