অলিম্পিকগামী অ্যাথলিটদের জন্য বিশেষ মাস্ক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার অলিম্পিকগামী অ্যাথলিটদের জন্য বিশেষ মাস্ক। করোনা আবহে যাবতীয় ক্রীড়া প্রতিযোগিতা প্রায় সবই স্তব্ধ হয়ে গিয়েছে। গোটা বিশ্বে ক্রীড়াক্ষেত্রে একটা বড় প্রভাব পড়েছে করোনার। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ধাপে ধাপে শুরু হয়েছে অনেক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া জগতেও এখন মাস্কের গুরুত্ব বেড়েছে। এই বিশেষ মাস্ক তৈরি করতে উদ্যোগী হয়েছে আইআইটি খড়গপুরের প্রাক্তনী পীযূষ আগরওয়াল। সূত্রের খবর, ব্যাটারি চালিত এই মাস্ক অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। পাশাপাশি অ্যাথলিটদের ব্যবহারের জন্য এই মাস্ক জাতীয় অলিম্পিক কমিটির মেডিক্যাল কমিটির কাছেও পেশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

