৭৩ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে আইআইটি ধানবাদ
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদে ৭৩ জনকে নিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইন্ডিয়ান স্কুল অফ মাইনস) ধানবাদ। কাজ করতে হবে ধানবাদে।
মোট শূন্যপদ ৭৩ টি (অসংরক্ষিত ২৫, তপশিলি জাতি ১১, তপশিলী উপজাতি ৬, ওবিসি ২১, আর্থিকভাবে দুর্বল ১০ এবং এসবের মধ্যে থেকে ২টি পদ দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত)।
যে কোন শাখার ব্যাচেলর ডিগ্রিধারী প্রার্থীরা অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকলে এবং কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৪০টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ৩৫টি শব্দ টাইপের দক্ষতা থাকলে আবেদন করতে পারেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকা চাই।
৩১-০৮-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থী এবং দিব্যাঙ্গদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় আছে। মাইনে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পরীক্ষার ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন এসবিআই কালেক্টের মাধ্যমে তপশিলি প্রাক্তন কর্মী এবং মহিলা প্রার্থীদের এই ফি দিতে হবে না।
প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট এবং মেইন পরীক্ষা (লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা) -র মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://www.iitism.ac.in ওযেবসাইটের মাধ্যমে, ৩১ আগস্টের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। বিজ্ঞপ্তি নম্বর 411002/6/2021-NFR.
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: || রেজিস্ট্রেশন || লগইন ||

