স্পেশালিস্ট অফিসার পদে ১৮২৮ জনকে নিচ্ছে আই বি পি এস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্পেশালিস্ট অফিসারের স্কেল-ওয়ান পদে নিয়োগের জন্য ১৮২৮ জনকে বাছাই করবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস)। অংশগ্রহণকারী ব্যাঙ্কগুলিতে চাহিদা অনুযায়ী নিয়োগ হবে ২০২২-২০২৩ সালের শূন্যপদে। আইটি অফিসার, অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাশা অধিকারী, ল অফিসার, এইচ আর/ পার্সোনেল অফিসার এবং মার্কেটিং অফিসার পদে।
ওপরে বলা পদগুলির ক্রম অনুযায়ী প্রার্থীদের হতে হবে – ১) ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী/ ডিওইএসিসি (ডোয়েক) ডিগ্রিধারী। ২) সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিগ্রিধারী। ৩) ইংরিজি -সহ হিন্দি বা সংস্কৃতের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। ৪) এলএলবি ডিগ্রিধারী। ৫) যে কোনও শাখার ডিগ্রিধারী ও (পার্সোনাল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস/ এইচআর/ এইচআরডি/ সোশ্যাল ওয়ার্ক/ লেবার ল -এর যে কোনও একটির) পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী। ৬) এমএমএস/ এমবিএ/ পিজিডিবিএ/ পিজিডিবিএম/ পিজিপিএম/ পিজিডিএম (মার্কেটিং)) -সহ যে কোনও শাখার ডিগ্রিধারী। ১-১১-২০২১ তারিখের হিসেবে বয়স ২০ থেকে ৩০ -এর মধ্যে (জন্ম- ২.১১.১৯৯১ — ১.১১.২০০১ -এর মধ্যে)। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।
প্রার্থিবাছাই হবে কমন রিক্রুটমেন্ট প্রসেস – প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৬ ডিসেম্বর। কললেটার পাবেন ডিসেম্বরে। ফল প্রকাশিত হবে ২০২২-এর জানুয়ারিতে। মেইন পরীক্ষা হবে ৩০ জানুয়ারি, ২০২২। কললেটার পাবেন জানুয়ারিতে। ফল প্রকাশিত হবে ফেব্রুয়ারিতে। ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি বা মার্চে। কললেটার ডাউনলোড করবেন ফেব্রুয়ারিতে। শেষে প্রভিশনাল অ্যালটমেন্ট হবে এপ্রিলে।
আবেদনের ফি বাবদ অনলাইনে দেবেন (জিএসটি-সহ) ৮৫০ (তফশিলি বা প্রতিবন্ধী হলে (জিএসটি-সহ) ১৭৫ টাকা, ২৩ নভেম্বরের মধ্যে। সঙ্গে ব্যাঙ্কচার্জ অতিরিক্ত।
অনলাইন দরখাস্ত এবং দরখাস্তে এডিট ও দরখাস্তের মডিফিকেশন করবেন ২৩ নভেম্বরের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ২৩ নভেম্বর পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in কোনও জিজ্ঞাসা বা অভিযোগ করার থাকলে লগইন করতে পারেন http://cgrs.ibps.in/ সাইটে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

