হৃতিক রোশন নতুন ছবি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : অভিনেতা হৃতিক রোশন নতুন ছবির প্রস্তুতি শুরু করলেন। তামিল ছবি ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকে অভিনয় করবেন এই অভিনেতা। সূত্রের খবর, বেশ কয়েকদিনের ব্যবধানে অভিনয় জগতে আবারও ফিরছেন তিনি। এই ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করবেন হৃতিক। আগামী জুন মাস নাগাদ এই ছবির শুটিং হওয়ার সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে আরও জানা যায়, ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। তবে মুম্বইয়ের করোনা আবহ বিবেচনা করেই শুটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করবেন নির্মাতারা। এ বিষয়ে আরও জানা যায়, ছবিতে বিক্রম নামে এক পুলিশ অফিসারের চরিত্র থাকছে। ওই চরিত্রে অভিনয় করবেন সইফ আলি খানের। হৃতিক ও সইফের জুটি দর্শকের কাছেও আকর্ষণীয় হতে পারে বলে মনে করা হচ্ছে।

