HALCentral Government Training 

১৬৫ আসনে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৬৫ আসনে ৮৭ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং ৭৮ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নাসিক ডিভিশন। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, ১৯৬১ -র অধীনে। নিচের মত যোগ্যতার ভারতীয় তরুণ-তরুণীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে। আসন সংখ্যা কমতে বা বাড়তে পারে।

ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন ৮৭ টি। এরমধ্যে আসন — অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৫, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৫, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ২, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ১৮, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ২০, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৩০, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৪ এবং ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৩। স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার/ টেকনোলজির গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে এবং চাকরিতে যোগদানের দিন থেকে গত ৩ বছরের মধ্যে পাশ করে থাকতে হবে।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: মোট আসন ৭৮ টি। এরমধ্যে আসন — অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ২টি, সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ২, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৫টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ২০টি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ট্রেডে ১৫টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ৩০টি, মেটালার্জি ট্রেডে ২টি এবং পলিমার ট্রেডে ২টি। স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।

প্রার্থীদের স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন থেকে পাশ করা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার/ টেকনোলজির ডিপ্লোমাধারী হতে হবে এবং চাকরিতে যোগদানের দিন থেকে গত ৩ বছরের মধ্যে পাশ করে থাকতে হবে। যাঁরা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করছেন/ ৩ বছরের আগে পাশ করেছেন তাঁরা এই ট্রেনিং প্রোগ্রামে যোগদানের যোগ্য নন।

মোট আসনের মধ্যে তপশিলি জাতির জন্য ১০%, তপশিলি উপজাতির জন্য ৯%, ওবিসিদের জন্য ২৭%, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৪%, প্রাক্তন সমর কর্মীদের জন্য ৪.৫% এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য ১০% আসন সংরক্ষিত রয়েছে। বয়স হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের নিয়ম অনুযায়ী।

শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মী/ হিন্দুস্তান অরোনটিক্সের কর্মীদের সন্তানরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাঁদের উপযুক্ত কর্তৃপক্ষের থেকে নেওয়া সংশ্লিষ্ট সার্টিফিকেট দিতে হবে এবং ওই সার্টিফিকেটের একটি কপি পাঠাতে হবে এই ঠিকানায়: DGM -Training and skill development, Hindustan Aeronautics limited, Aircraft division, Nasik, Post: Ojhar Township, Tal: Niphad, District: Nashik, Maharashtra: 422207. আর্থিকভাবে দুর্বল প্রার্থীদেরও নির্ধারিত কর্তৃপক্ষের থেকে নেওয়া “ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট” দাখিল করতে হবে এবং ওই সার্টিফিকেটের একটি কপি পাঠাতে হবে ওপরে বলা ঠিকানায়। দুটি ক্ষেত্রেই সার্টিফিকেটের কপি পৌঁছনো চাই ২৫ ফেব্রুয়ারির মধ্যে।

প্রার্থিবাছাই হবে ডিগ্রি/ ডিপ্লোমায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এ বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কোনও দরখাস্তের ফি দিতে হবে না।

নিজের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে দরখাস্ত করবেন www.mhrdnats.gov.in পোর্টালের মাধ্যমে, ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। মেধাতালিকা ইত্যাদি পাবেন www.hal-india.com ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং HAL/T&D/1614/20-21/245. অফিসিয়াল ওয়েবসাইট: https://hal-india.co.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment