১০০ ডিজাইন ও ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বি ই/ বি টেক ডিগ্রিধারী প্রার্থীদের থেকে ডিজাইন ট্রেনি এবং ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) পদে ১০০ জনকে নিচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের (ব্যারাকপুর) -সহ কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, উত্তর প্রদেশ কেরালার বিভিন্ন প্রোডাকশন, ওভারহল ও সার্ভিস ডিভিশন/ রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার/ অফিসে। কাজ করতে হবে দেশের যে কোনও অংশে।
ডিজাইন ট্রেনির শূন্যপদ ৬০টি এবং ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) -এর শূন্যপদ ৪০টি। ডিজাইন ট্রেনি নেওয়া হবে অ্যারোনটিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স এবং মেকানিক্যাল ডিসিপ্লিনে। ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) নেওয়া হবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেটালার্জি, এবং কম্পিউটার সায়েন্স ডিসিপ্লিনে।
প্রার্থীকে সংশ্লিষ্ট ডিসিপ্লিন/ ইঞ্জিনিয়ারিং শাখার বি ই/ বি টেক/ বি এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। ৫-৪-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।
প্রার্থী বাছাই হবে অনলাইন সিলেকশন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
দরখাস্তের ফি বাবদ এনইএফটি/ আইএমপিএস -এর মাধ্যমে দিতে হবে ৫০০ টাকা। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে https://hal-india.co.in/ওয়েবসাইটের মাধ্যমে, ৫ এপ্রিলের মধ্যে। বিজ্ঞপ্তি নম্বর HAL/HR/36(98) DTMT/2021/01 । আরো অনেক বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

