অর্থমন্ত্রকের অফিসে পালিত হল “হালুয়া উৎসব”
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বাজেটের পূর্বে পালিত হল হালুয়া উৎসব। নিয়ম মেনে অর্থমন্ত্রকের অফিসে এই অনুষ্ঠান পালিত হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ছাড়াও নর্থ ব্লকে এই উৎসবে অংশ নিয়েছেন মন্ত্রকের পদস্থ কর্তা-ব্যক্তিরা। এক্ষেত্রে আরও জানা যায়, এই উৎসব পালনের পর বাজেট প্রস্তুতির সঙ্গে যুক্ত সকলকে অর্থমন্ত্রকেই থেকে যেতে হয়। লোকসভায় বাজেট পেশ না হওয়া পর্যন্ত চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়। প্রসঙ্গত, এবার কাগজ ছাড়া বাজেট
পেশ হবে। সকলের বিষয়টি জানানোর জন্য “ইউনিয়ন বাজেট মোবাইল আপ” চালু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

