graham and schoolMiscellaneous Trending News 

কালিম্পঙের প্রাচীন গ্রাহাম হোমস স্কুলে সমস্যা প্রকট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে সঙ্কটে কালিম্পঙের প্রাচীন স্কুল। স্থানীয় সূত্রের খবর, সেখানকার প্রাচীন স্কুল গ্রাহাম হোমস। জানা গিয়েছে,করোনা মহামারির কারণে প্রায় ২৫০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী কমে গিয়েছে। এই আবহে প্রায় ২ কোটি টাকা কমে গিয়েছে ওই স্কুলের বাৎসরিক আয়। আবার স্কুলের শিক্ষক – কর্মচারীরা নতুন পে কমিশন মেনে বেতনের দাবি করছেন। ১২০ বছরের প্রাচীন এই স্কুলটি এখন আয়ের সংস্থান খুঁজতে দিশেহারা। উল্লেখ করা যায়, প্রায় ১৫০০পড়ুয়ার এই স্কুলে শিক্ষক – কর্মচারীরা সংখ্যা প্রায় ৩৬৭জন। স্থানীয় সূত্রের আরও খবর, ওই স্কুলের ভবন রয়েছে মোট ৫৪টি। পাশাপাশি স্কুলের হাসপাতাল,ওয়ার্কশপ ও চার্চ রয়েছে। পোলট্রি,বেকারি সহ সবজি বাগান রয়েছে। ছাত্র-ছাত্রীদের পোশাকও তৈরি হয় এই স্কুলে। কালিম্পঙের এই স্কুলের নিজ জমিতে চাষও হয়। তবে সব মিলিয়ে এখন সঙ্কটে ওই স্কুল।

Related posts

Leave a Comment