South-Eastern Railway-6Miscellaneous 

পণ্য পরিবহনে নজির দক্ষিণ-পূর্ব রেলের

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : গত আগস্ট মাসে দক্ষিণ-পূর্ব রেল ২ লক্ষ টনের বেশি খাদ্যশস্য বহন করেছে বলে জানানো হয়েছে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে সঙ্কটে পড়েছে গোটা দেশ। এই অবস্থায় খাদ্যশস্যের জোগান স্বাভাবিক রাখার জন্য বিশেষ পদক্ষেপ নিয়ে আসছে, ভারতীয় রেল। সূত্রের আরও খবর, গত আগস্ট মাসে দক্ষিণ-পূর্ব রেল ২ লক্ষ টনের বেশি খাদ্যশস্য ও নুন সরবরাহ করেছে। এক্ষেত্রে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে আরও জানা যায়, রাঁচি, চক্রধরপুর, আদ্রা ও খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে ৯৯টি রেকে এই পণ্য সরবরাহ করা হয়েছে। যার মধ্যে ৬১ রেক চাল, ৩৫ রেক গম ও ৩ রেক নুন পরিবহণ করা হয়েছে বলে জানানো হয়। করোনা আবহের মধ্যে সংক্রমণ রুখতে দক্ষিণ-পূর্ব রেল স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকেই এই কাজে সক্রিয় থেকেছে।

Related posts

Leave a Comment