sunrise 3Miscellaneous 

সুপ্রভাত (শারদীয়ার অপেক্ষা আর মাত্র ০২ দিন)

আজ: মঙ্গলবার; ০৩ কার্তিক ১৪২৭; ইঃ ২০ নভেম্বর ২০২০
বিশ্ব শ্যাম্পু দিবস
জন্মদিনঃ অতুলপ্রসাদ
তিরোধান দিবসঃ জুনকো তবেই
তিথি: শুক্ল চতুর্থী; অনুরাধা নক্ষত্র
জন্মরাশিঃ বৃশ্চিক
সূর্যোদয়: ০৫:৩৮, সূর্যাস্ত ০৫:০৩

শ্রী শ্রী শারদীয়া পূজার নির্ঘন্ট

১৪২৭ সনের সার্বজনীন দুর্গোৎসবের নির্ঘন্ট— মা দুর্গার দোলায় আগমন। ফল- মড়ক। মা দুর্গার গজে গমন। ফল- শস্যপূর্ণা বসুন্ধরা।

পঞ্চমী: ৪ কার্তিক ১৪২৭, ইং ২১ অক্টোবর ২০২০, বুধবার। পঞ্চমী তিথি থাকবে বেলা ২/৪৪ মিনিট পর্যন্ত। অদ্য সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর বোধন।

ষষ্ঠী : ৫ কার্তিক ১৪২৭, ইং ২২ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি থাকবে বেলা ১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। (শ্রী শ্রী দুর্গাষষ্ঠীর পূজা) সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী: ৬ কার্তিক ১৪২৭, ইং ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার সপ্তমী তিথি থাকবে বেলা ১১/৫৬ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/১৫ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এবং দেবীর সপ্তমী বিহিত পূজারম্ভ। পুষ্পাঞ্জলি সকাল ১১ টায়। সন্ধ্যারতী ৫/৩০ মিনিট।

অষ্টমী: ৭ কার্তিক ১৪২৭, ইং ২৪ অক্টোবর ২০২০, শনিবার মহাষ্টমী তিথি থাকবে বেলা ১১/১২ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৭/৩০ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী বিহিত পূজারম্ভ। (মহাষ্টমী ব্রত) পুষ্পাঞ্জলি বেলা ৯/৩০ মিনিট। সন্ধ্যারতী ৫/৩০ টায়। সন্ধিপূজা- বেলা ১০/৫৮ মিনিট গতে সন্ধিপূজারম্ভ। বেলা ১১/৪৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা সমাপন।

নবমী: ৮ কার্তিক ১৪২৭, ইং ২৫ অক্টোবর ২০২০, রবিবার মহানবমী তিথি থাকবে বেলা ১১/১১ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/১৫ মিনিটের মধ্যে দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ। বেলা ১০/৪৫ মিনিট পরে হোম যজ্ঞাদি। সন্ধ্যারতী ৫/৩০ মিনিটে।

বিজয়া দশমী: ৯ কার্তিক ১৪২৭, ইং ২৬ অক্টোবর ২০২০, সোমবার দশমী তিথি থাকবে বেলা ১১/২৯ মিনিট পর্যন্ত। অদ্য সকাল ৮/৩০ মিনিট গতে ৯/৩০ মিনিটের মধ্যে দেবীর কেবল দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। বিসর্জনান্তে অপরাজিতা পূজা, বিজয়া দশমী কৃত্য।

এবার ঘরে কোনো দুর্গাঠাকুরের মূর্তি বা ছবির সামনে এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পুষ্পাঞ্জলি নিজের ঘরেই দিয়ে দিও সবাই।🙏🙏

অষ্টমী :-

১) আত্মশুদ্ধি

বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে 3 বার ছিটাতে হয় |
নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণ্

২) হাত জোড় করে –

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তরঃ শুচিঃ ||

৩) পুষ্প ও বিল্বপত্র হাতে নিয়ে

প্রথম বার ::
নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

দ্বিতীয় বার ::
নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

তৃতীয় বার ::
হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||

  • প্রণাম মন্ত্র :-
    জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||
    নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ||
    নমঃ শরণাগতদীনার্ত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে ||(সংগৃহীত)

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া
দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডি.সে. ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ডি.সে.
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ: ৮০%
বায়ু প্রবাহের সর্বোচ্চ গতি: ১০কিঃমিঃ/ঘন্টা
আকাশ মেঘাচ্ছন্ন; কোথাও কোথাও হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
🌹🙏🙏🙏🌹
(সংকলিত)
আমাদের তথ্য ভাল লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আপনার মতামত জানান।

Related posts

Leave a Comment