dhanteras and laxmiMiscellaneous Trending News 

ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় কোন রাশিতে কী ধাতু কিনবেন তা জানুন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ধনতেরাসে ধনদেবীর আরাধনা। পণ্ডিত ও জ্যোতিষশাস্ত্র মতে জেনে নিন, কোন রাশিতে কী ধাতু কিনলে ফললাভ সম্ভব। ধনতেরাস মানেই শুধু সোনা কেনা নয়। এক্ষেত্রে শাস্ত্রমতে বলা হয়েছে, এই উপলক্ষ্যে নিজের সক্ষমতা অনুযায়ী, যেকোনও শুদ্ধ ধাতু কেনাতেই মঙ্গল হতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে আরও জানানো হয়েছে,ধনতেরাস হল- ধনত্রয়োদশী বা ধন্বন্তরী-ত্রয়োদশী। কার্তিক মাসের শুক্লপক্ষের এয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস ৷ এই সময় ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয়ে থাকে মূল্যবান ধাতু ৷ প্রচলিত রয়েছে, ধনতেরাসে মূল্যবান ধাতুতে আকৃষ্ট হয়ে মা লক্ষী স্বয়ং গৃহস্থের বাড়িতেপদার্পন করেন। সমৃদ্ধি লাভের জন্যই ধাতু কেনার প্রচলন রয়েছে বিভিন্ন মহলে। পণ্ডিত ও জ্যোতিষ শাস্ত্রমতে বলা হয়েছে, রাশি অনুযায়ী বিভিন্ন ধাতু কেনাটা ঠিক কাজ হবে। তবেই ধনতেরাস হয়ে উঠবে মঙ্গলজনক ৷ বাড়বে সমৃদ্ধি ৷ এক্ষেত্রে রাশি অনুযায়ী তুলে ধরা হয়েছে ধাতুর বিষয়টি। দেখে নিন একনজর- মেষরাশির ক্ষেত্রে এই সময়টা একটু বিচলিত করবে। আর্থিক দিক থেকে সমস্যা বাড়বে। ধনতেরাসে সামান্য ওজনের সোনা কিনলেই চলবে ৷ কালীপুজোর আগের রাতে পুজোর ঘরে কেনা সোনা রাখুন লক্ষ্মীর সামনে ৷ তাহলে ফল পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে জাতক-জাতিকার পক্ষে শুভ সময় ৷ শুভ সময়কে ধরে রাখার জন্য একটা সোনার কয়েন ও একটা রুপোর কয়েন কিনতে পারেন। তবে কয়েন দুটি ঠাকুর ঘরে রাখতে হবে ৷ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে সময়টা ভাল ৷ আটকে যাওয়া কাজগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে ৷ ধনতেরাসে সল্প ওজনের সোনা কেনা যেতে পারে। রুপোও কিনতে পারেন। কর্কট রাশির ক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্রমতে জানানো হয়েছে, এই রাশির জাতকদের একটু সাবধানে থাকতে হবে ৷ অর্থ অপচয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধনতেরাসে পিতল কিনতে পারেন ৷ সিংহ রাশির ক্ষেত্রে সময়টা ভালো যাবে ৷ সমৃদ্ধি আনার জন্য হলুদ ধাতু কিনতে হবে। তা সোনা হতে পারে বা পিতলও হতে পারে ৷
আবার কন্যা রাশির ক্ষেত্রে সময়টা শুভ হবে ৷ চাকরির ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে ৷ সৌভাগ্য ধরে রাখার জন্য ধনতেরাসে সোনার কয়েন কেনা যেতে পারে। ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের পায়ের সামনে তা রাখবেন ৷ তুলা রাশির ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ ৷ সমৃদ্ধি আনার জন্য সোনার বা রুপোর কয়েনের কথা ভাবতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বছরের শেষটা একটু সমস্যা থাকবে। নতুন বছরে সৌভাগ্য বাড়বে। ধনেতেরাসে পিতল কিনতে পারেন ৷ ধনু রাশির ক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা ৷ নতুন বাড়ি বা গাড়ি কেনার সুযোগও তৈরি হবে। ধনতেরাসে রুপোর কয়েন কিনতে পারেন ৷ মকর রাশির ক্ষেত্রে সময়টা ভালো যাবে ৷ বিবাহ যোগও রয়েছে ৷ সৌভাগ্য ধরে রাখার জন্য ধনতেরাসে কিনতে পারেন রুপোর কয়েন ৷ ঠাকুর ঘরে লক্ষ্মী ঠাকুরের পায়ের কাছে তা রাখবেন ৷ পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সময়টা শুভ বলা হচ্ছে ৷ বিদেশ সফরও হওয়ার সম্ভাবনা ৷ নতুন কাজের সুযোগ ঘটবে ৷ ধনেতেরাসে কিনতে পারেন পিতল ৷ মীন রাশির ক্ষেত্রে বলা হয়েছে শরীরের প্রতি নজর দিতে ৷ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দিক শুভ ৷ ধনেতেরাসে রুপোর কিছু কিনে ঠাকুর ঘরে রাখতে পারেন।

Related posts

Leave a Comment