GOA SHIPYARDCentral Government Training 

২০ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিচ্ছে গোয়া শিপইয়ার্ড

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য ২০ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিচ্ছে গোয়া শিপইয়ার্ড। ট্রেনিং হবে কম্পিউটার সায়েন্স/ আইটি, সিভিল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ফ্যাব্রিকেশন, ইন্ডাস্ট্রিয়াল, মেকানিক্যাল, শিপবিল্ডিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এবং পলিমাার ইঞ্জিনিয়ারিং ট্রেডে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ এবং অ্যাপ্রেন্টিশিপ রুলস ২০১৯ -এর অধীনে। সদ্য পাশ করা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন।

গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ট্রেডের বি ই/ বি টেক পাশ হতে হবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের সংশ্লিষ্ট ট্রেডের ডিপ্লোমাধারী হতে হবে।

ট্রেনিংয়ের সময় গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের মাসে ৮,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বাছাই প্রার্থীদের কললেটার পাঠানো হবে ই-মেলের মাধ্যমে।

দরখাস্ত করবেন কেবলমাত্র অনলাইনে https://goashipyard.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ১১ ডিসেম্বর, বিকেল ৫টার মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধই-মেল আইডি থাকা চাই। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ছবি (জেপিজি/ পিডিএফ ফর্ম্যাটে) (৪৫০ কেবি সাইজের মধ্যে) এবং সাদা কাগজে কালো কালিতে করা সই (জেপিজি/ পিডিএফ ফর্ম্যাটে) (৪৫০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন।

অনলাইন দরখাস্ত করতে কোনও অসুবিধা হলে মেল করতে পারেন এই আইডিতে: atcgsl100@gmail.com । অসম্পূর্ণ দরখাস্ত, সংশ্লিষ্ট প্রমাণপত্র ছাড়া দরখাস্ত ইত্যদি – গ্রাহ্য হবে না। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment