BUDGED AND SENSEXMiscellaneous Trending News 

বাজেট পেশের পর সেনসেক্স বাজারে বড় উত্থান

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ১৯৯৯ সালের পর বাজেট পেশের দিন সবচেয়ে বেশি বেড়েছে সেনসেক্স। সূত্রের খবর, সেনসেক্সের বাজারে বড় উত্থান ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় ২০২১-২২ সালের সাধারণ বাজেট পেশ করা হয়। এই বাজেট পেশের সময় একাধিক বড় ঘোষণা করা হয় ৷ বাজেট ঘোষণার পরই শেয়ার বাজারে বড় বৃদ্ধি হয়েছে।উল্লেখ করা যায়, ১৯৯৯ সালের পর প্রথমবার বাজেটের দিন শেয়ার বাজারে ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে ৷ এক্ষেত্রে জানা গিয়েছে, সেনসেক্স বন্ধ হয় ৪৮,৬০০.৬১ পয়েন্টে ৷ বিএসই ইনডেক্স ৫ শতাংশ ওপরে বন্ধ হয় ৷ সেনসেক্স প্রায় ২৩০০ পয়েন্টে অর্থাৎ ৪৮,৬০০.৬১ স্তরে বন্ধ হয়েছে৷ নিফটি ৬৪৬.৬০ অঙ্ক বা ৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪,২৮১.২০ স্তরে বন্ধ হয়েছে৷ বিইসি -র সমস্ত সেক্টরে বেচা-কেনা ভালো হয়েছে ৷

সূত্রের আরও খবর,১৯৯৯ সালে ৫.১৩ শতাংশ বেড়েছিল সেনসেক্স ৷শেয়ার বাজারে বাজেট পেশের পর এত বড় লাফ এই প্রথমবার হল ৷ এর আগে তার আগে ১৯৯৭ সালে বিএসই ইনডেক্স ৬.৫ শতাংশ বাড়ে। কেনাবেচার দরুণ সেনসেক্স এক সময় ৪৮, ৭৬৪.৪০ অঙ্ক দিনের উচ্চতম স্তরে পৌঁছেছিল ৷ শেষে ২,৩১৪.৮৪ অঙ্ক বা পাঁচ শতাংশ বেড়ে ৪৮,৬০০.৬১ অঙ্কে বন্ধ হয় ৷ এইভাবে এনএসই -র নিফটি ৬৪৬.৬০ অঙ্কে অর্থাৎ ৪.৭৪ শতাংশ বেড়ে ১৪,২৮১.২০ অঙ্কে বন্ধ হয় ৷ এ বিষয়ে আরও জানা যায়, সেনসেক্স কোম্পানিদের মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ১৪ শতাংশ লাভ হয় ৷ আইসিআইসি ব্যাঙ্ক, বাজাজ ফিনসর্ভ, এসবিআই, এল অ্যান্ড টি, এইচ ডি এফসি -র শেয়ারও উর্দ্ধমুখী। ডক্টর রেড্ডি, টেক মহিন্দ্রা, হিন্দুস্তান ইউনিলিভার শেয়ার পড়েছে ৷ শেয়ারবাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বিশ্ববাজার তেজি থাকায় দেশের শেয়ার বাজারেও তেজি ভাব এসেছে ৷

Related posts

Leave a Comment