জুনে ব্রিটেনের কর্নওয়েল প্রদেশে জি-৭ বৈঠক
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী জুনে ব্রিটেনের কর্নওয়েল প্রদেশে হবে জি-৭ বৈঠক। সূত্রের খবর, সেখানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বৈঠকে যোগ দেবে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। উল্লেখ করা যায়, বৈঠকের পূর্বেই ভারতে আসার সম্ভাবনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনা আবহের বিরুদ্ধে যৌথ লড়াইয়ের জন্যই এই সৌজন্য সফর, এমনটাই জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, ভারত ছাড়াও জি-৭ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকেও।

