indian ladies pilotMiscellaneous 

স্বপ্ন পূরণ করলেন “আঁচল”

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আকাশে উড়ল সে।পিতা চা বিক্রি করেন স্থানীয় বাসস্ট্যান্ডে। চা বিক্রেতার মেয়ে হয়ে গেলেন বায়ুসেনার পাইলট।পুরণ হল স্বপ্ন।প্রচেষ্টা ব্যর্থ হয় না তা প্রমান করল আঁচল। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে কোনও বাধাই যে বাধা নয়, তা আরও একবার প্রমাণ করল ২৪ বছরের আঁচল।ইচ্ছেশক্তি ও পরিশ্রমের জোরে চা বিক্রেতা সুরেশ গঙ্গবালের কন্যা এখন বায়ুসেনার পাইলট। জানা যায়,ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমিতে থাকার সময় মেয়ের পড়াশোনার খরচ জোটাতেই নাকাল হতেন চা-ওয়ালা পিতা।সমস্ত কষ্ট ও দুর্গম পথ পেরিয়ে আঁচল গঙ্গবাল আজ সফল।সূত্রের আরও খবর,ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে নিমুচ জেলা থেকে এই মেয়ে সাফল্যের শিখরে।

Related posts

Leave a Comment