everton weekesMiscellaneous 

প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার এভার্টন উইকস প্রয়াত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ব্যাটসম্যান স্যার এভার্টন উইকস (৯৫)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম নাম ছিল উইকস।জানা গিয়েছে, নিজের শহর অ্যান্টিগাতেই তাঁর জীবনাবসান হয়। বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। বিশ্ব ক্রিকেটে ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল এবং উইকস- এই ত্রয়ী কে একসঙ্গে ‘দ্য থ্রি ডব্লিউস’ বলে ডাকা হত ৷উল্লেখ্য, ১৯৪৮ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত টানা ১০ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন উইকস৷ তিনি খেলেছেন ৫৮টি টেস্ট৷ তাঁর সংগ্রহে মোট ৪৪৫৫ রান। গড় ৫৮.৬২৷মোট ১৫টি সেঞ্চুরি রয়েছে উইকসের ঝুলিতে৷ব্যাট হাতে তাঁর টাইমিং ছিল অনবদ্য । ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি অত্যন্ত জনপ্ৰিয় ছিলেন।

Related posts

Leave a Comment