MoringaMiscellaneous 

‘ফিট ইন্ডিয়া’ সংলাপে প্রধানমন্ত্রী মোদীর ফিটনেসের গোপন রহস্য

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী মোদী ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনের মাধ্যমে জনসাধারণের সাথে কথা বলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফিট ইন্ডিয়া আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে বেশ কয়েকজন সেলিব্রিটিদের সাথে কথা বলেছেন। এই অনলাইন সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং প্যারাঅলিম্পিয়ান দেবেন্দ্র ঝাড়িয়া ছাড়াও মডেল, রানার ও অভিনেতা মিলিন্দ সোমান, পুষ্টিবিদ রুজুতা দেবেকারও অংশ নিয়েছিলেন। এই সময়, প্রধানমন্ত্রী মোদী পুষ্টিবিদকে তাঁর ফিটনেসের গোপন রেসিপি সজনের পরোটা সম্পর্কেও বলেছিলেন।

পুষ্টিবিদ রুজুতা দেবেকার, ফিট ইন্ডিয়া অভিযান নিয়ে আলোচনার সময়ে বলেছিলেন যে, আমরা সাধারণ খাবার গ্রহণের পরেও ফিট থাকতে পারি, কারণ এতে প্রয়োজনীয় সমস্ত পুষ্টিই রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আলোচনার সময় বলেছিলেন, ‘আমারও একটি রেসিপি রয়েছে’। তিনি বলেছিলেন যে, ফিট থাকার জন্য সজনে পাতার পরোটা বানিয়ে খেতেন। তিনি আরও জানান, সপ্তাহে এক-দুবার এটি গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মোদী পুষ্টিবিদ রুজুতা দিভেকারের সাথে কথোপকথনে বলেছিলেন, করোনা ভাইরাসের এই কঠিন সময়ে সপ্তাহে ২-৩ বার তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেন। তিনি বলেছিলেন, ‘আমি যখনই মাকে ফোন করি তখন তিনি আমাকে জিজ্ঞেস করেন আমি হলুদ খাই কি না’।

সজনে একটি উদ্ভিদ, যা মূলত ভারত, পাকিস্তান ও বাংলাদেশে দেখা যায়। এটি ক্রান্তীয় অঞ্চলে জন্মে। এই গাছের পাতা, ছাল, ফুল, ফল, বীজ এবং শিকড় ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। সজনে অ্যাজমা, ডায়াবেটিস, স্থূলত্ব এবং অন্যান্য অনেক রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। সজনের বীজ, তেল খাবারের স্টাফস, পারফিউম এবং চুলের যত্ন নেওয়ার পণ্যগুলিতে এবং মেশিন লুব্রিক্যান্ট হিসাবে ব্যবহৃত হয়।

সজনে প্রোটিন, ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ। এতে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় শরীরের কোষগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকেও রক্ষা পায়। পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় সজনের সবজিতে ব্যবহার স্বাস্থ্যের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। এর পাতা থেকে তৈরি গুঁড়ো স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। প্রাথমিক গবেষণায় দেখা যায় যে, ৩ সপ্তাহের জন্য প্রতিদিন ৩ গ্রাম স্বজনের গুঁড়ো গ্রহণে হাঁপানির লক্ষণগুলির তীব্রতা হ্রাস পায়। হালকা থেকে মাঝারি হাঁপানি সহ বয়স্কদের মধ্যে ফুসফুসের কার্যকারিতাও উন্নত করে।

Related posts

Leave a Comment