Fish catchingMiscellaneous Trending News 

জেলা প্রশাসনের উদ্যোগে মাছের চারা বন্টন

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ শুরু হল মাছের চারা বিলি প্রকল্প। প্রায় তিন হাজারের বেশি মাছ চাষিদের এই চারা দেওয়া হবে এলাকার পুকুরগুলিতে মাছ চাষের জন্য। সূত্রের খবর, ১৪৪ জনকে ইনসুলেটেড বক্স বসানো সাইকেল দেওয়া হবে পাড়ায় পাড়ায় মাছ বিক্রয়ের জন্য। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জল ধরো জল ভরো প্রকল্পে ১০২০ জনকে মাছের চারা ও চুন দেওয়া হবে। পুজোর আগেই এই প্রকল্প শেষ করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে আরও খবর, সোনারপুর, বারুইপুর, বজবজ, ক্যানিং ও নামখানা ব্লকে প্রায় ৩১৯০ জনকে এই চারা দেওয়া হবে। এছাড়াও ভাঙর, কুলপি, মথুরাপুর, মন্দিরবাজার ও জয়নগরের মৎসজীবিদের ইনসুলেটেড বক্স বসানো সাইকেলও দেওয়া হবে।
আরও জানা যায়, ১৮ জন করে প্ৰত্যেক ব্লক থেকে চিহ্নিত করা হয়েছে।অন্যদিকে সাগর, ফলতা ব্লকের কিছু জায়গায় পুকুর কাটার কাজও শুরু হয়েছে।

Related posts

Leave a Comment