carona effect and maskMiscellaneous Trending News 

ফেস মাস্ক পরলে চশমা নিয়ে সমস্যা বাড়ে-জেনে নিন কী করণীয়

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যায়। এর প্রতিকারের উপায় কি, তা জেনে নেওয়া দরকার। করোনা আবহে ফেস মাস্ক বাধ্যতামূলক। তা পরলে অনেক সময় চশমা নাকে ও কানে ঠিক মতো বসে না। মাঝে মাঝেই তা নেমে আসতে থাকে। চশমা ভালো ভাবে দেখতে সহযোগিতা করে থাকে । বিশেষ ভাবে যত্ন নিতে হয় এটির। একটু বেশি খরচ করে অ্যান্টিগ্লেয়ার ব্রোকেন ফ্রি গ্লাস নেওয়া হলে কিছুটা হলেও নিশ্চিন্ত থাকা যায়। হাত থেকে পড়ে গেলে কাচদু’টো ভাঙার চিন্তা কম থাকে। করোনাকালে বেড়েছে সমস্যা। ফেস মাস্ক পড়া চাই। এর ফলে নাক থেকে গরম হাওয়া বেরিয়ে এসে কাচদু’টোকে ঝাপসা করে তোলে।

এই সমস্যা সমাধানে কী কী প্রতিকারের উপায় রয়েছে তা জেনে নেওয়া যেতে পারে। যেমন – স্পেশ্যাল স্প্রে – যাঁরা সব সময় চশমা পড়েন তাঁদের এটা কিনে রাখা জরুরি । এই জাতীয় অ্যান্টি-ফগ লোশন চশমার কাচে স্প্রে করে সেটা ভালো করে মুছে নিতে হয়। এরপর মাস্ক পরে থাকলে কাচ আবছা হয় না। আবার ফিটেড মাস্কও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে নাকের চারপাশে ফাঁকা জায়গা না থাকে। তাহলে আর গরম হাওয়া বেরিয়ে এসে চশমার কাচ আবছা করে দিতে পারবে না।

আবার লিকুইড সোপও পাওয়া যায়। লিকুইড সোপের এক ফোঁটা এ বিষয়ে কাজে আসে। চশমার কাচে এক ফোঁটা দিয়ে কাপড় দিয়ে মুছে নিতে হবে। লিকুইড সোপের স্বচ্ছ আবরণ কাচ আবছা হতে দেবে না। আবার দেখার ক্ষেত্রেও অসুবিধা করবে না। নাকে টেপ লাগিয়ে রাখাও যেতে পারে। মেডিক্যাল টেপ যদি ফেস মাস্কের যে অংশটা নাকে রয়েছে, তার উপরে লাগিয়ে রাখা যায়, তাতেও ভালো কাজ হয়। টেপ মাস্কটাকে নাকের সঙ্গে আটকে রাখতে সহযোগিতা করবে। এক্ষেত্রে চশমার কাচ আবছা হওয়ার কোনও সুযোগ থাকবে না!

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment