EXIM Bank of IndiaCentral Government Government Jobs 

৬০ ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬০ জনকে নিচ্ছে এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্ক)। নেওয়া হবে সদ্য পাশ করা ম্যানেজমেন্ট গ্র্যাজুয়েটদের।

ম্যানেজমেন্ট ট্রেনি (এমটি) (কর্পোরেট লোনস অ্যান্ড অ্যাডভান্সেস/ প্রোজেক্ট ট্রেড/ লাইনস অফ ক্রেডিট/ ইন্টারনাল ক্রেডিট অডিট/ রিস্ক ম্যানেজমেন্ট/ কমপ্লায়েন্স/ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস): শূন্যপদ ৬০টি (অসংরক্ষিত ২৭, তফশিলি জাতি ৮, তফশিলি উপজাতি ৪, ওবিসি (এনসিএল) ১৬, আর্থিকভাবে দুর্বল ৫ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ৪)।

ফিনান্সে স্পেশ্যালাইজেশন-সহ ২ বছরের পুরো সময়ের এমবিএ/ পিজিডিবিএ কোর্স পাশ অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। সিএ হলে প্রোফেশনাল কোর্স পাশ করে থাকলেই হবে। অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড পেয়ে থাকতে হবে। ২০১৯ বা ২০২০ সালে এইসব পরীক্ষা পাশ করেছেন অথবা অ্যাপিয়ার করেছেন এবং ২০২১-সে ফল প্রকাশের আসা করছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

ম্যানেজমেন্ট ট্রেনি (ল): সদ্য পাশ করা ল/ এলএলবি গ্র্যাজুয়েটরা আবেদন করতে পরবেন। গ্র্যাজুয়েশনে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেনি (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স/ ইন্ডাস্ট্রি/ কান্ট্রি রিস্ক অ্যানালিসিস অ্যান্ড ইকনমিক রিসার্চ): ইন্টারন্যাশনাল ট্রেড এবং/ অথবা ফিনান্সিয়াল ইকনমিক্স এবং/ অথবা ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক্স এবং/ অথবা অ্যাগ্রিকালচার ইকনমিক্স -এর সদ্য পাশ করা পোস্ট-গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়শন এবং পোস্ট-গ্র্যাজুয়শনে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেনি (ইনফর্মেশন টেকনোলজি): অন্তত ৬০ শতাংশ নম্বর বা সমতুল গ্রেড নিয়ে কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন -এর বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। অথবা ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন কোর্স এবং এমসিএ হতে হবে।

ম্যানেজমেন্ট ট্রেনি (হিউম্যান রিসোর্স): এইচআর/ পার্সোনাল ম্যানেজমেন্টে স্পেশ্যালাইজেশন-সহ যে কোনও ডিসিপ্লিনের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। পোস্ট-গ্র্যাজুয়েশন/ ডিপ্লোমা/ ডিগ্রিতে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে।

১-১২-২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। স্টাইপেন্ড মাসে ৪০,০০০ টাকা।

প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে।

দরখাস্তের ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি বা প্রতিবন্ধী হলে (ইন্টিমেশন চার্জ) ১০০) টাকা।

অনলাইন দরখাস্ত পূরণ করবেন ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে গিয়ে, ১৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইট: https://www.eximbankindia.in/ আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment