studentsMiscellaneous Trending News 

আগামী ১-১৮ অক্টোবর স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আগামী ১ থেকে ১৮ অক্টোবর রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা হতে চলেছে। সম্ভবত ৩১ অক্টোবরের মধ্যে ফলপ্রকাশ হবে বলে জানা যায়। গতকাল রাজ্য বিশ্ববিদ্যালযের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়। আরও জানা যায়, রাজ্য সরকার নতুন করে আর কোনও অ্যাডভাইসারি দেবে না বিশ্ববিদ্যালয়গুলিকে।

আবার যে সমস্ত বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তরের ২৭ জুনের পরামর্শ ও নির্দেশিকা মেনে পূর্বতন সেমেন্টারের ভিত্তিতে ৮০ শতাংশ নম্বর দিয়ে মূল্যায়ন করেছে, শীর্ষ আদালতের রায় মেনে তাঁদের আবার নতুন করে পরীক্ষা নিতে হবে বলে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

আবার যে সব পরীক্ষার্থী এই পদ্ধতিতে উতীর্ণ হয়ে ইতিমধ্যে চাকরিতে যোগ দিয়েছেন, তাঁদের অবশ্যই পুনরায় পরীক্ষায় বসতে হবে বলে জানানো হয়েছে।সূত্রের খবর, স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল বর্ষ বা সেমেস্টার পরীক্ষা অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতিতেই নেওয়া যাবে।

এক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সরাসরি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে হবে না। বাড়িতে বসেই পড়ুয়ারা ওপেন বুক সিস্টেম-এ ফাইনাল পরীক্ষার ব্যবস্থা করতে উদ্যোগী হচ্ছে বেশির ভাগ বিশ্বাবিদ্যালয়।

Related posts

Leave a Comment